বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট : ২ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট : ২ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান এলাকায় অবৈধভাবে খাল ভরাটের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

Manual5 Ad Code

এসময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম, বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দণ্ডিত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়ময়দান গ্রামের মৃত ছিদেক আলীর ছেলে মোবারক আলী ও মস্তান আলীর ছেলে মো. আমির উদ্দিন।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোবারক আলীকে ৩০ হাজার টাকা ও আমির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভরাটকৃত খালের মাটি অপসারণের অঙ্গীকার নামা আদায় করেছেন।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন অবৈধভাবে সরকারি খাল ভরাটের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে জরিমানা আরোপের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!