কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে

কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক এমপি

  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে সাবেক এমপি শিল্পপতি পনির উদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে পাঁচ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

১৭ জানুয়ারি (বুধবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
১৭ জানুয়ারি (বুধবার) ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এ.হক জুট প্রসেসিং মিল চত্বরে ফুলবাড়ি, রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার ২১টি ইউনিয়নের ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জাপা নেতা নুরে আলম সিদ্দিক লাভলু, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ প্রমূখ।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল বলেন,  ভোগডাঙ্গা ইউনিয়ন দিয়ে কম্বল বিতরণ শুরু হলো। পর্যায়ক্রমে কুড়িগ্রাম-২ আসনের প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলবে।

Manual7 Ad Code

এ সময় তিনি আরও বলেন,  এমপি পনির উদ্দিন আহমেদ ভোটের রাজনীতি করেন না। তিনি এমপি হওয়ার আগে সাধারণ মানুষের পাশে ছিলেন, এখন এমপি নেই তবুও সহযোগিতা দিচ্ছেন এবং আগামীতেও এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে-ইনশাল্লাহ্।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews