এমপি ডাঃ হামিদুল হকের সাথে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এমপি ডাঃ হামিদুল হকের সাথে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: ২৬, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকারের সাথে ১৮ জানুয়ারি বৃহঃবার সকাল সাড়ে ১১ টায় মত বিনিময় সভার আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকার তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সকল দপ্তরের কর্মকর্তাদের সততা ও আন্তরিকতার সাথে জনগণকে সেবা দেয়ার দিকনির্দেশনা দেন। সবাইকে সাথে নিয়ে ফুলবাড়ীসহ এ অঞ্চলের সকল সেক্টরে সার্বিক উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।
মতবিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!