কৃষকের ভাগ্য পরিবর্তন করতে চাই- কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কৃষকের ভাগ্য পরিবর্তন করতে চাই- কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ

  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, নিউজ ::: কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেছেন, আমরা এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে আবার আপনাদের কাছে পাঠিয়েছেন। তাহলে বুঝতে হবে যে, আপনার দায়িত্ব এবং মর্যাদা সবচেয়ে বেশি।

আমাদের জিডিপির শতকরা ৮০ ভাগ এই কৃষক থেকে বা কৃষকের জীবিকা থেকে আসে। এই জিডিপির গ্রোথ বৃদ্ধি করতে হলে আমরা আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখন কোন উপকরণের অভাব নাই। আমি মন্ত্রণালয়ে যে ৪-৫ দিন কাজ করেছি বিভাগীয় সকল কর্মকর্তার সাথে আমার আনুষ্ঠানিক সচিব সাহেবসহ সবার সাথে বৈঠক হয়েছে। এত মেধাবী একেকজন কর্মকর্তা। আমি হাসি হাসি বলছি আপনাদের মেধার কাছে আমার হার মানতে হবে। আপনাদের মেধা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কৃষকরা ফসল ফলায় সেটা যেন শতভাগ ফলিয়ে পণ্য হিসাবে বাজারে বিক্রি করতে পারে,মূল্য যাহাতে সঠিক পেতে পারে তাহলে হবে সকলের সফলতা।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠন কর্তৃক গণ সংর্বধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুলের সভাপতিত্বে গণ সংর্বধনা অুনষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো.ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্য মন্ত্রী বলেন, আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা আপনারা চাবিকাঠি। আপনারদের পরামর্শের বাহিরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উন্নয়নের কর্মকান্ড আগেও করি নাই এবারতো আরও বেশি করে করবো। মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসে অ্যালোকেশন অব বিজনেসে দায়িত্ব দেয়া আছে এর বাহিরে আমাদের কিছু করার নেই আর ইচ্ছা থাকলেও করতে পারবো না।

দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যবৃদ্ধির ভেতরে একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট শুদ্ধভাষায় ব্যবহার হয়। এই সিন্ডিকেট কোন পদ্ধতিতে ভাঙা যায়,সেই সুযোগ খুঁজতেছি। সেটা ঢাকায়ও বলেছি।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল স্থানীয় ব্যবসায়ীর উদ্দেশ্য মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বিনীত অনুরোধ করেছেন।

Manual3 Ad Code

পরে মন্ত্রী মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করেন। সেখানে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদসহ দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!