কুড়িগ্রামে নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্র নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুড়িগ্রামে নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্র নিহত

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পিতা পুত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলো কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয়রা জানান, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ছেলে মারা যান। তার পরেও তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

ওসি রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা  ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!