দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি সুমন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: এমপি সুমন

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য জেলা তথ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. ওমর ফারুক সমুন বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় আত্রাই প্রেস ক্লাবে সাংবাদিক কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। সমাজ থেকে অনিয়ম দুর করে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নাই।

Manual4 Ad Code

দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকার ভূয়সী প্রসংশা করেন। পাশাপাশি সাধারণ জনগণ যাতে অপসাংবাদিকতার স্বীকার না হন, সেদিকে লক্ষ্য রেখে সততার সাথে সাংবাদিকদের কাজ করে যাবার আহবান জানান।

Manual6 Ad Code

আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য জেলা তথ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. ওমর ফারুক সমুন অনুষ্ঠানে প্রেস ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল হোসাইন সেন্টু, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভি, ফিরোজ হোসেন, এমরান মাহমুদ প্রত্যয়, খালেক হাসান, হারুন অর রশিদ, রফিকুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!