বড়লেখায় সংসদ সদস্য ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় সংসদ সদস্য ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বিএনপি-জোট সরকারকে ইঙ্গিত করে বলেছেন, অতীতের সরকার সবধরণের সরকারি অনুদান চুপিসারে দলিয় নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়া করে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে অনুষ্ঠান করে প্রকৃত উপকারভোগিদের হাতে বিভিন্ন সরকারি অনুদানের অর্থ কিংবা দ্রব্যসামগ্রি তোলে দিচ্ছে অতীতের সরকারে এমনি নজির ছিল না। ফলে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, অসহায় ও পিছিয়ে পড়া মানুষগুলো কোন সরকারি সহায়তা পায়নি।

সাবেক বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি সোমবার বিকেলে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত দুস্থ জনসাধারণের মধ্যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৮ জন দুস্থকে ৪ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসের বাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!