বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত্যুসনদে চেয়ারম্যানের জাল স্বাক্ষর প্রদানের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন

বড়লেখায় ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত্যুসনদে চেয়ারম্যানের জাল স্বাক্ষর প্রদানের অভিযোগ

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম আয়জুলের বিরুদ্ধে চারটি মৃত্যু সনদে চেয়ারম্যানের জাল স্বাক্ষর প্রদানের অভিযোগ ওঠেছে। এব্যাপারে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান গত বৃহস্পতিবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual5 Ad Code

লিখিত অভিযোগে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান জানান, ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইতিপূর্বে ২/৩ বার তার স্বাক্ষর জালিয়াতি করেছেন। মৌখিকভাবে সতর্ক করেও তিনি ব্যর্থ হয়েছেন। গত ১৮ জানুয়ারি ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ভাতাভোগি প্রতিস্থাপনের ৪টি মৃত্যুসনদে তার (ইউপি চেয়ারম্যান) স্বাক্ষর জালিয়াতি করে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেন। সমাজসেবা অফিস মৃত্যুসনদগুলো ইউনিয়ন অফিসে ফেরত পাঠালে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তার নিকট ধরা পড়ে।

Manual6 Ad Code

ইউপি সদস্য তাজুল ইসলাম আয়জুল ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, মৃত্যুসনদের একপাশে তার ও অন্যপাশে চেয়ারম্যানের স্বাক্ষর দিতে হয়। সমাজসেবা অফিস থেকে জরুরি ভিত্তিতে ভাতাভোগি প্রতিস্থাপনের কাগজপত্র পাঠাতে বলায় তিনি চেয়ারম্যানের কলামেও নিজের স্বাক্ষর প্রদান করে জমা দিয়েছেন।

ইউএনও নাজরুতুন নাঈম জানান, ইউপি চেয়ারম্যানের এসংক্রান্ত লিখিত অভিযোগ এখনও তার হাতে আসেনি। তবে ইউপি চেয়ারম্যান মৌখিকভাবে বিষয়টি তাকে অবগত করেছেন। অফিস খোলার পর তা দেখে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!