ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: ওসমানীনগরে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের জুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাবাড়িপাড়া গ্রামের আলখাছ মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এঘটনায় ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Manual7 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন শনিবার দিবাগত রাত ৮টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসার পর সে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরে নি। রবিবার সকাল ৮ টার দিকে তার পিতা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন তার পুত্রে লাশ গাছে ঝুলছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শণ করেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশরাফুজ্জামান, ওসি রাশেদুল হক।

Manual3 Ad Code

মৃত ইকবালের পিতা আলখাছ মিয়া জানান, আমার ছেলে শনিবার রাত ৮টায় কার ফোন পেয়ে বাড়ি থেকে বাহির হয়ে আসে। রাতে আর বাড়ি আসেনি। রবিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি গাছের সাথে আমার ছেলের ঝুলন্ত লাশ। আমার ছেলে আত্মহত্যা করছে তা বিশ্বাস হচ্ছে না। ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশের ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।#

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!