সিসিমপুর লাইভ শো’তে আরডিআরএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সিসিমপুর লাইভ শো’তে আরডিআরএসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

সালা উদ্দিন : উদ্ভাবনে, অংশীদারিত্বে, অভিযোজনে- উন্নয়নের পথে একসাথে’ এই প্রতিপাদ্য সামনে রেখে উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল সংস্থার সিসিমপুর টীম।

বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার ক্লিভডন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসিমপুর লাইভ শো ও আরডিআরএস বাংলাদেশের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে পারফর্ম করে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরিরা।

এ সময় চা বাগান ও প্রান্তিক শিশুদের নিয়ে সরাসরি সিসিমপুর লাইভ শো, শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও কেক কেটে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সংস্থার ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual2 Ad Code

দিনব্যাপী নানা আয়োজনে আরডিআরএসের সিসিমপুর প্রকল্পের কর্মীদের সাথে সংস্থার সুবিধাভোগি,‌ শুভাকাঙ্খি, শিক্ষক প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আরডিআরএসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লিভডন চা বাগানে শিশুদের তুমুল জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিমপুর সরাসরি প্রদর্শন করা হয়।

ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে লাইভ শো’তে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

এর আগে কুলাউড়ার সি-বার্ড কিন্ডারগার্টেনে সিসিমপুরের ১ম পর্বের লাইভ শো অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার আহমেদ ভুঁইঞাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

আরডিআরএস’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ পর্বের অনুষ্ঠানে ১০ টি বিদ্যালয়ের শিশুরা অনশগ্রহণ করে । নাচ,গান আর কথায় মাঠভর্তি শিশুদের মাতিয়েছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর।

অনুষ্ঠান শেষে সিসিমপুর প্রকল্প কার্যালয়ে প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে সহকর্মীদের অংশগ্রহণে কেক কেটে আরডিআরএসের প্রতিষ্ঠালগ্নের স্মৃতিচারণ করে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠানের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Manual1 Ad Code

লাইভ শো’তে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, আরডিআরএস তার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রান্তিক পর্যায়ের শিশুদের জন্য শিশুদের বিনোদনের মাধ্যমে শিখনের যে আয়োজন করেছে তা চমৎকার ও অনন্য। ইউএনও এমন ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজক আরডিআরএস বাংলাদেশকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ক্লিভডন চা বাগানের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলামসহ ক্লিভডন ও দিলদারপুর চা বাগানের সহ-ব্যবস্থাপক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!