সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী লাইভার লাকি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী লাইভার লাকি গ্রেফতার

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেটের কতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ওয়ান্টেভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে সিলেট নগরীর মুন্সিপাড়া ১০/আই গিয়াস উদ্দিন এর কলোনি থেকে কথিত লাইভার ভূয়া সাংবাদিক নামধারী ও সিলেট যুব মহিলা লীগের পদ ব্যবহার কারী লাকি আহমেদকে গ্রেফতার করা হয়। শুক্রবার  আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, কথিত লাকি আহমেদ সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও উক্ত পত্রিকার সাংবাদিকদের উপর মিথ্যা মামলা, হামলা ও হত্যার হুমকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন দীর্ঘদিন ধরে। ব্ল্যাকমেইলার লাকির হয়রানি থেকে মুক্তি পেতে বিচার চেয়ে ১২ অক্টোবর  সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ একটি মামলা দায়ের করেন বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন (মামলার নং ৩০১/২৩)। উক্ত মামলায় ৬ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এ ব্যাপারে কতোয়ালী থানা ওসি (তদন্তের) সাথে যোগাযোগ করলে লাকীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!