রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে রাজারহাট উপজেলায় ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরাম গুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় রাজারহাট উপজেলার ৭নং নাজিমখান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
 নাজিমখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাজিমখান ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল হক, ১নং ইউপি সদস্য মোসলেম উদ্দিন, এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ।
 আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মিনহাজুল ইসলাম।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!