রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: রাজারহাট উপজেলায় বাল্যবিয়ে বন্ধে ও ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) দুপুর ১২টায় রাজারহাট নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
নাজিমখান পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিমুল তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশিল চন্দ্র রায়, আবুল কালাম আজাদ, শিক্ষক নির্মল চন্দ্র রায়, ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আবু হককানি সহ আরো অনেকেই।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ।
উক্ত সভায় বাল্যবিবাহ বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!