মাধবপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় সাড়ে ৪ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩ শতাধিক ব্যক্তিকে অপারেশনের জন্য বাচাই করা হয়।

নোয়াপাড়া সৈয়দ সঈদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সায়হাম গ্রুপের উপপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ হাসান ফরিদের সভাপতিত্বে চক্ষু শিবিরের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সায়হাম ট্রেক্সটাইল মিলের চেয়ারম্যান মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।

Manual4 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ শামীম আনোয়ার, সায়হাম গ্রুপের মহা ব্যবস্থাপক প্রকৌশলী রেজাউলক হক, সায়হাম গ্রুপের এডমিন এরশাদ চৌধুরী, মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ডাঃ আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃআজিজ, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, সৈয়দ মোঃ জাবেদ, বিশিষ্ট সমাজ সেবক হাজী অলি উল্লাহ, হামিদুর রহমান হামদু, গোলাপ খান, সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইটাখোলা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, হারুন অর রশিদ, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, সমাজ সেবক এখলাছুর রহমান, সায়হাম গ্রুপের কর্মকর্তা মোস্তফা কামাল বাবুল, মীর্জা ইকরাম প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!