কমলগঞ্জে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পলিবালু পাচার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে পলিবালু পাচার

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ থেকে ট্রাকযোগে কেটে নেয়া হচ্ছে পলিমাটি। অবৈধভাবে নদীর বাঁধের পাশ থেকে অবাধে পলিবালু কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে ধলাই ব্রিজ ও নদীর বাঁধ।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ছয়চিড়ি-বিষ্ণুপুরের স্থানীয় একটি প্রভাবশালী মহল রহিমপুর ইউনিয়ন এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ ও বাঁধের পাশ থেকে কয়েকটি ট্রাক লাগিয়ে জমির পলিবালু কেটে বিক্রি করছেন। ধলাই ব্রিজের নিচে ও নদীর বাঁধ ঘেষে অবৈধভাবে এসব পলিবালু কেটে বিক্রি করা হচ্ছে। জমির প্রায় দুই ফুট পরিমাণ গভীরতা করে পলিবালু ট্রাকে ভর্তি করে স্থানান্তর করা হচ্ছে। থেমে থেমে দীর্ঘ সময় ধরে অব্যাহতহারে পলিবালু কেটে নেয়ায় ধলাই নদীর বিষ্ণুপুর এলাকার স্টিল ব্রিজ ও নদীর বাঁধের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, মাঝে মধ্যে নদী থেকে পলিবালু জমা করে জমির মালিকরা উর্বর পলিবালু কেটে বিক্রি করেন। পলিবালু কেটে নেয়ায় নদীর বাঁধ ও ব্রিজ দু’টিই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে পলিবালু কাটা শ্রমিকরা কিছু বলতে চাননি। তারা বলেন, নিজের জায়গা থেকে মাটি কেটে নিচ্ছেন। সেখানে কোন সমস্যা হওয়ার কথা নয়।

Manual7 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার এর সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!