কমলগঞ্জে আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের ইফতার সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের ইফতার সামগ্রী বিতরণ

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual1 Ad Code

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ হলরুমে মরহুম হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুলের সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, প্রবাসী জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!