বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি একক প্রার্থী ছিলেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন বেসরকারিভাবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা নিবার্চন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। রাহেনা বেগম গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক।

Manual4 Ad Code

জানা গেছে, রাহেনা বেগম হাছনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করলেও দলীয় নির্দেশনা অমান্য করে তিনি মনোনয়নপত্র জমা দেন। অবশেষে একক প্রার্থী হওয়ায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!