কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর হিরা নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর হিরা নিহত

  • শুক্রবার, ২৪ মে, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টায় দিকে জয়চন্ডী ইউনিয়নের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা পার্শ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা। এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!