কমলগঞ্জে বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে খুঁটির টানা তারে আর্থিং লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টায় আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের আর্থিং লাইনে বিদ্যুতায়িত হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু নিশ্চিত করেন।

Manual4 Ad Code

স্থানীয় গ্রামবাসী জানান, আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়ির সামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুতের লাইন টানা রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। তবে কোন ত্রুটিজনিত কারণে আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হয়ে পড়ে। সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন শুকনো বাঁশ দিয়ে তাকে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এসময়ে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জিলন মিয়া ছনগাঁও গ্রামের মিলন মিয়ার পুত্র।

Manual4 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি খুবই গরিব। কাপড়ের ব্যবসা করতো। তার ঘরে গর্ভবতী স্ত্রীও রয়েছে। পরিবারটিতে এখন অসহায়ত্ব অবস্থা। তবে আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, লাশের ময়না তদন্তের জন্য কমলগঞ্জ থানা পুলিশ মর্গে প্রেরণের জন্য নিয়ে গেছে।

Manual2 Ad Code

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডিজিএম গণেশ চন্দ্র দাস বলেন, এখানে আমাদের কোন ত্রুটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়। শারীরিক কোন সমস্যাজনিত কারণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!