ওসমানীনগরে সাপের কামড়ে নিহত ১ : আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে সাপের কামড়ে নিহত ১ : আহত ১

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে বিষাক্ত সাপের কামড়ে সাহিদুল হক নামের এক তরুনের মৃত্যু এবং সাব্বির বিন সিদ্দিক নামের এক কিশোর আহত হয়েছে। সাহিদুল উপজেলার বুরুঙ্গা ইউনয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে এবং সাব্বির গোয়ালাবাজার ইউনিয়নের পূরকায়স্থপাড়া জামে মসজিদ ঈমাম আবু বকর সিদ্দিকের ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, গত সোমবার সকালে পূর্ব তিলাপাড়া গ্রামে সাহিদুল হক মাছ ধরতে গেলে তার কপালে বিষাক্ত সাপ কামড়ে দেয়। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পুরকায়স্থাপাড়া গ্রামে একটি বিষাক্ত সাপ কামড় দেয় সাব্বিরকে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট শহীদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এবং বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন তার পিতা আবুবকর ।

Manual7 Ad Code

বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, শুনেছি মাছ ধরতে গেলে ওই তরুনকে বিষাক্ত সাপ কামড়ে দিলে সে মারা যায়। তার কপালে সাপের কামড়ের চিহ্ন রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!