ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

ওসমানীনগরে শতাধিক শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

  • বুধবার, ১০ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে প্রবাসীর অর্থায়নে শতাধিক শিক্ষার্থীরা পেল স্কুল ড্রেস।  বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউপির শেখ মো. সফর উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

Manual1 Ad Code

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিকিক্ষা আসমা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিকিক্ষা তাহেরুননেছার সঞ্চালনায় স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ শেখ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল।

স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক তরুণ চন্দ্র দেব, প্রধান শিক্ষক তপতি রাণী দে, প্রধান শিক্ষক অজয় দে, সহকারী শিক্ষক হাবীব আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নেপুর গুন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াত করেন স্কুল শিক্ষার্থী আব্দুল বাছিতের ও গীতাপাঠ করেন অভিজিত দে অয়ন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আংগুর মিয়া সাবানা বেগম, চঞ্চল দেব, শুক্লা বৈদ্য, শিক্ষিকা পান্না বেগম, রুনু বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ শেখ এর বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ফারহানা শেখ রিপার ব্যক্তিগত পক্ষ থেকে ৭৫ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews