বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সিলেটস্থ ‘বড়লেখা সমিতি’র নেতৃবৃন্দের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সিলেটস্থ ‘বড়লেখা সমিতি’র নেতৃবৃন্দের মতবিনিময়

  • শনিবার, ১০ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সিলেটস্থ বড়লেখা সমিতির নেতৃন্দ বৃহস্পতিবার দিনব্যাপি বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের উপাসনালয় ও আখড়া পরিদর্শন, আখড়া কমিটির দায়িত্বশীল ও হিন্দু—মুসলমান নেতৃবৃন্দের সাথে সম্মিলিত মতবিনিময় সভা করেছেন। এসময় বড়লেখা সমিতির নেতৃবৃন্দ চলমান পরিস্থিতিতে ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার নাগরিকদের জান—মালের নিরাপত্তা বিধানে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

বড়লেখা সমিতির সহসভাপতি আব্দুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ সিলেটের সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সদস্য আতাউর রহমান ও জুলফিকার তাজুল বড়লেখা সদর ইউনিয়নের সোনাতোলা গ্রামে হিন্দু—মুসলমানদের নিয়ে যৌথভাবে মতবিনিময় সভা করেন। পরে তারা বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নীলাদ্রি চক্রবর্তীর বাড়ির লোকজন ও ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গীতাংশু দলপতির সাথে কোশল বিনিময় করেন। এরপর উপজেলার পাখিয়ালা, তেলিগুল, বারইগ্রাম আখড়া পরিদর্শন ও আখড়া কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কোশল বিনিময় ও কোনো সমস্যায় ভোগছেন কি—না খোঁজ খবর নেন।

Manual8 Ad Code

বড়লেখা সমিতির সহসভাপতি আব্দুর রহমান শাহীন জানান, চলমান পরিস্থিতিতে স্বার্থান্বেষী একটি মহল নানা গোজব ছড়াচ্ছে। এতে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে কিছুটা হলেও উদ্বেগ—আতংক বিরাজ করছে। তাদের জান—মালের ও আখড়ার নিরাপত্তায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারিরা পাহারার ব্যবস্থা করেছেন। সনাতন ধর্মাবলস্বীরা কোনো উদ্বেগ—আতংক কিংবা কোনো ধরণের সমস্যার সম্মুখিন হচ্ছেন কিনা তা সরেজমিনে পরিদর্শণ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!