বড়লেখায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে আনজুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা শাখা। পৌর শহরের জলি ম্যানশনের শাহ জালাল ট্রেনিং ইন্সটিটিউটে সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম বাবলু।

Manual5 Ad Code

আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চান্দগ্রাম এইউ সিনিয়র ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ্’র জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ জুয়েল, বড়লেখা উপজেলা তালামীযে ইসলামীয়ার সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা তালামীযে ইসলামীয়ার সহ সভাপতি রুহুল আমিন রুহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জীবন, সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, অর্থ সম্পাদক মুস্তাক আহমদ, সদস্য আকমল আলী, মিজান আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আদনান হোসেন ফুয়াদ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!