কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

Manual5 Ad Code

“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে ও “ তথ্য অধিকার, সংকটে হাতিয়ার ” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভার শুরুতেই বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিতকরণে যে সব কাজ করেন তা সভায় উপস্থাপন করেন।

Manual6 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান ও সভাপতি সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, সাংবাদিক ও জনগণের তথ্য জানার অধিকারকে নিশ্চিতকরণে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করেছে। তাই বিধি মোতাবেক আবেদনক্রমে এসব তথ্য জানা যাবে ২০ কার্য দিবসের মধ্যে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!