ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ৬৭ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ শামীম আহমদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে। শামীম আহমদ দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা-দাশপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গ্রামতলা-দাশপাড়া রোডের একটি গুদাম থেকে ৬৭বস্তা চিনিসিহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের আব্দুল শহিদের ছেলে শামিম আহমদ ওসমানীনগর উপজেলার গ্রামতলা-দাশপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে গোয়ালাবাজারে দোকান এবং গুদাম ভাড়া করে অন্যান্য খাদ্য পণ্যের সাথে ভারতীয় অবৈধ চিনির ব্যবসা করতেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ খবর পেয়ে গ্রামতলা-দাশপাড়া রোডস্থ হালিমা ম্যানশনের একটি গুদামে তল্লাশি চালালে ৬৭বস্তা ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। এসময় অবৈধ চিনি রাখার অপরাধে শামিম আহমদকে আটক করে এবং ৬৭বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে শামীম আহমদকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

ওসমানীনগর থানা ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!