বড়লেখায় তৃতীয় বারের মত জামায়াতের আমীর এমাদুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় তৃতীয় বারের মত জামায়াতের আমীর এমাদুল ইসলাম

  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা এমাদুল ইসলাম এমাদ। তৃতীয় বারের মত তিনি আমীর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলা জামায়াত ইসলামীর অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর মোহাম্মদ ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা আমীর এমাদুল ইসলাম এমাদকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

রুকন সম্মেলন ও আমীর নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে ছিলেন জেলা সেক্রেটারি ইয়ামির আলী, এছাড়া মেহমান হিসাবে জেলা কর্ম পরিষ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন সহ উপজেলার ৭০ জন রুকন উপস্থিত ছিলেন। রুকনরে গোপন ভোটের মাধ্যমে এমাদুল ইসলাম এমাদকে পুনরায় উপজেলা আমীর নির্বাচন করা হয়।

Manual7 Ad Code

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের ১০ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন। মজলিসে শূরার সদস্যরা হলেন, ফয়ছল আহমদ, আব্দুল্লাহ মাহফুজ সুমন, হাজী হেলাল উদ্দিন, অধ্যাপক আব্দুল মোহাইমিন, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা জুবের আহমদ, রবিউল ইসলাম সুহেল, ইউপি সদস্য আলিম উদ্দিন, মাস্টার আব্দুস সামাদ। শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা আমীর এমাদুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!