কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সম্প্রতি মনু নদীর বন্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়। মনুর ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, গবাদিপশু সহ ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ ঘুরে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় এফআইভিডিবির মাধ্যমে বিজিডি মুনসুন ফ্লাস ফ্লাড রেসপন্ড প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ কুলাউড়া উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা, রাজনগর উপজেলার টেংরা ও কামারচাক ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে।

১১ নভেম্বর নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়া, সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, এফআইভিডিবির ইমারজেন্সী রেসপন্স ও ডিআরআর ফোকাল কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার আবু বকর শিকদার, প্রকল্প সমন্বয়কারী তৈয়ব আলী, গৌতম কুমার দাস, ফিল্ড একাউন্টেন্ট মোজাম্মেল হক প্রমুখ।

Manual5 Ad Code

প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবু বকর শিকদার বলেন, ক্ষতিগ্রস্থ এলাকায় বাছাইকৃত পাঁচশত জনের মধ্যে ২০ টি পরিবারের মধ্যে নগদ ১০০০০ টাকা ও ২৪০ টি পরিবারের মধ্যে ৬০০০ টাকা ও ২৪০টি পরিবারের মধ্যে তৈজষপত্র বিতরণ করা হয়। ##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!