নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাবে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এফসি ডার্ক নাইট

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

Manual5 Ad Code
ক্যাম্পাস প্রতিনিধি, নিটারঃ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো আয়োজিত হলো “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪”। নিটারের ক্রীড়া বিষয়ক সংগঠন নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর উদ্যোগে গত ২০ নভেম্বর, বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা থেকে শুরু হওয়া ম্যাচগুলো টান টান উত্তেজনা এবং দর্শকদের তুমুল উচ্ছ্বাসে মুখরিত ছিল। এবারের আসরে ১৬টিরও বেশি দল অংশ নেয়। জমজমাট এক ফাইনাল ম্যাচে সাগর শিকদারের একমাত্র গোলে টিম এফসি ডার্ক নাইট ১-০ ব্যবধানে টিম এক্স নিটারিয়ানস-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, এমন আয়োজন নিটার শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই। তারা আরও জানান, “নিটার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪” নিঃসন্দেহে নিটারের ক্রীড়া জগতের এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে।
নিটার গেইমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সদস্যরা জানান, শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা ও বিনোদনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই তারা এই উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!