সিলেটে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেটে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code
বিশেষ প্রতিনিধি :: বৃটিশ কাউন্সিল অথরাইজড এবং বৃটিশ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পার্টনার হিসেবে শীর্ষে অবস্থানকারী ইএন গ্লোবাল এডুকেশন লিমিটেড এর জানুয়ারী ২০২৫ শিক্ষাবর্ষে সুযোগপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত হয়। গত ৩০ নভেম্বর শনিবার বিকেল ৪টায় সিলেট  জিন্দাবাজারস্থ গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে চীফ গেস্ট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ইএন গ্লোবাল এডুকেশন লি: বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন ইমন।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ইএন গ্লোবাল এডুকেশন লি: এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইএন গ্লোবাল এডুকেশন লিমিটেড এর সিলেট ব্রাঞ্চ ম্যানেজার ইকবাল মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইমরান হোসেন ইমন তার বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে সেখানের মূল ধারায় ক্যারিয়ার গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন ইমিগ্রেশন আইন ও বিদেশে পড়াশোনাকালীন বিভিন্ন করনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ইএন গ্লোবাল এডুকেশন লি: থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় সুযোগপ্রাপ্ত বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews