নিজ গাড়িতে গাছচাপায় ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসীর মর্মান্তিক মৃত‌্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

নিজ গাড়িতে গাছচাপায় ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসীর মর্মান্তিক মৃত‌্যু

  • রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্যে ঘুর্ণিঝড়ের কবলে পরে নিজের গাড়িতে বিশাল আকারের গাছেচাপায় ঘটনাস্থলেই কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

Manual6 Ad Code

৬ মেয়ে ও ১ ছেলে সন্তানেরজনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর (রংবরং) র গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!