মাধবপুরে পল্লীবিদ্যুৎ বোর্ড পরিচালকের অপসারণ চায় বৈষম্য বিরোধী ছাত্ররা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে পল্লীবিদ্যুৎ বোর্ড পরিচালকের অপসারণ চায় বৈষম্য বিরোধী ছাত্ররা

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বোর্ড পরিচালক ও সভাপতি মিজানুর রহমান চকদারের অপসারণ চেযেছেন মাধবপুর বৈষম্য বিরোধী ছাত্ররা। তার অপসারণ চেয়ে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবর  বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয় বোর্ড পরিচালক সভাপতি মিজানুর রহমান চকদার দীর্ঘ দিন ধরে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে সমিতির সুনাম নষ্ট করে যাচ্ছে।বিভিন্ন জাল জালিয়াতির কারনে তার বিরুদ্ধ একাধিক মামলা হয়েছে। জালিয়াতির মামলায় ১৭ এপ্রিল হবিগঞ্জ আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
অভিযোগকারি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা সিরাজুল ইসলাম বলেন,মাধবপুরে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকে নস্যাৎ করার লক্ষে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান চকদার সরাসরি মারামারি, ভাংচুর ও ডাকবাংলো অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল।এ ঘটনায় তার বিরুদ্ধে মাধবপুর থানার মামলায় তিনি এজাহারভুক্ত ৩২ নং আসামী। তাকে দ্রুত অপসারণ করা না হলে ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বোর্ড সভাপতি মিজানুর রহমান চকদার বলেন, তিনি অনিয়মের সঙ্গে জড়িত নন।তদন্ত করা হলে  তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবেনা।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক গোলাম কাউসার তালুকদার বলেন, অভিযোগ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সমিতির বিধি অনুসারে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!