বড়লেখায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত ৩ দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার জামেয়া ইসলামিয়া দারুল উলূম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার ৩ দিনব্যাপী ৩০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন শুক্রবার ২০ ডিসেম্বর মধ্যরাতে মুফতি মুস্তাকুন্নবী কাসিমির আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

হাফেজ আহবাব হুসাইনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) শুরু হওয়া বহুল প্রত্যাশিত দস্তারবন্দী মহাসম্মেলনে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মাওলানা শায়খ বদরুদ্দীন। ফুযালা ও আবনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতাপূর্ণ অভিব্যক্তিমূলক শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাওলানা ফয়সল আহমদ। প্রথম দিনের প্রারম্ভে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

Manual8 Ad Code

৩ দিনব্যাপী মহাসম্মেলনে দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ পরিবেশে জামেয়ার ৫ শতাধিক ফাযিল ডিগ্রিধারী আলেম-আলেমা এবং ৩ শতাধিক কোরআনে হাফেজ-হাফেজাকে দস্তারে ফযিলত প্রদান করা হয়। এছাড়াও জামেয়ার সম্মেলনে আগত বুযুর্গ আলেমেদ্বীন, বিশিষ্ট নাগরিকবৃন্দ, কওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের অন্তর্ভুক্ত মাদ্রাসাসহ বড়লেখা ও জুড়ী উপজেলার সকল মাদ্রাসার মুহতামিম-নাজিমবৃন্দ, সুজানগর ইউনিয়নের ইমামগনসহ জামেয়া ইসলামিয়া দারুল উলূম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অধ্যয়ন করা সকল আবনাকেও দস্তারে ফযিলত প্রদান করা হয়।

Manual8 Ad Code

দস্তারবন্দী মহাসম্মেলনের প্রথমদিন থেকেই মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তাওহীদি জনতার স্বতঃস্ফূর্ত আগমন ঘটে মাদ্রাসা প্রাঙ্গণে। তাওহিদী জনতার উদ্দেশ্যে দিকনির্দেশনা ও নসিহতমূলক বক্তব্য রাখেন আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী ভারত, মাওলানা বিলাল বাওয়া লন্ডন, মাওলানা হোসাইন আহমদ পালনপুরী ভারত, মাওলানা রশিদুর রহমান ফারুক বরুনী, মাওলানা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা আব্দুস সালাম জুড়ী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম কাসিমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল গফফার রায়পুরী, মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা নোমান কাসিমী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নজমুদ্দিন কাসিমী, মাওলানা আমিরুল ইসলাম, মুফতি মুনিরুজ্জামান কাসিমী, মাওলানা সালেহ সজীব আইয়ুবী প্রমুখ।

Manual8 Ad Code

পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফিজ মাওলানা নাজমুস সাকিব। আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম বড়খলা, মাওলানা আব্দুল কাদির দক্ষিণভাগী, মাওলানা আব্দুল কাদির বড়থল, মাস্টার আব্দুল ওদুদ, ফখরুল ইসলাম সুনু, ইকবাল হায়দার সেলু সাহেব, নসিব আলী, জাকির হুসেন হাফিজ, মাওলানা আব্দুল কুদ্দুস জুড়ী, মাওলানা নজরুল ইসলাম সাহেব কর্মধা, মাওলানা শফিকুর রহমান, মাওলানা ইমরান আহমদ, মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ আব্দুর রশিদ, হাফিজ বুরহানুদ্দিন, হাফিজ আনোয়ার আলী, হাফিজ আব্দুল জব্বার, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা রুহুল আমিন তালিমপুরী, হাফিজ সিরাজুল ইসলাম, সৈয়দ আনসার হোসেন সাহেব, ড. মুহাম্মদ সাজেদুল করীম, মৌলভী লোকমান আহমদ, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পরিচালনা মাওলানা কাওছার আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শামসুদ্দিন গণী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা ফখরুল ইসলাম মামুন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবুল হাসান হাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!