বড়লেখায় বিএনপির কর্মীসভায় ফয়জুল করিম-তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় বিএনপির কর্মীসভায় ফয়জুল করিম-তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করুন

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেছেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে কোন্দল সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপিকে তৃণমুল পর্যায়ে শক্তিশালী করতে এদের অপতৎপরতা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। সামনে আরো কঠিন দিন আসছে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual6 Ad Code

তিনি বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, হেলু মিয়া, বকশি মিছবাউর রহমান মিছবা, মোশাররফ হোসেন বাদশা, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ, মনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!