কুলাউড়া মিঠুপুর ক্লিনিকে স্বাস্থ্যসেবায় প্রবাসী রাজু’র ব্যতিক্রমী উদ্যোগ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুলাউড়া মিঠুপুর ক্লিনিকে স্বাস্থ্যসেবায় প্রবাসী রাজু’র ব্যতিক্রমী উদ্যোগ!

  • রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

Manual1 Ad Code

আবদুল আহাদ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ইতালি প্রবাসী মোহিতুর রহমান রাজু নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। শনিবার উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর কমিউনিটি ক্লিনিকে “এসএনসি প্রজেক্ট” নামে ৫ বছর মেয়াদি এ ব্যতিক্রমি স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের মিঠুপুর, বেগমানপুর, আবুতালিপুর, রামপাশা, দিলদারপুর ও দূর্গাপুর এলাকার অনেক দরিদ্র শ্রেণির লোকজন টাকার অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় পাশ্ববর্তী সরকারি হাসপাতাল থেকে সাময়িক ঔষধ পেলেও টাকার অভাবে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করাতে পারেন না। ছ’মাস আগে দেশে ছুটি কাটাতে এসে বিষয়টি নজরে আসে মিঠুপুর এলাকার বাসিন্দা, ইতালি প্রবাসী মোহিতুর রহমান রাজুর।

তিনি মিঠুপুর কমিউনিটি ক্লিনিকে সম্পুর্ন ফ্রীতে ৬টি স্বাস্থ্যসেবার উদ্যোগ নিয়েছেন। সেবাগুলো হলো- ডায়াবেটিস রোগীদের নিয়মিত চেকআপ, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ ও পরামর্শ, শিশুদের জন্য নেবু-লাইগেশন, বয়স্ক ও শিশুদের কেয়ার সেন্টার, ডিজেবল রোগীদের জন্য নিউমেটিক বেড এবং শাসকস্ট জনিত রোগীদের জন্য অক্সিজেন। শনিবার (২৫ জানুয়ারী) এক অনুষ্ঠানের মাধ্যমে “এসএনসি প্রজেক্ট” নামে ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে শিশু বিশেষজ্ঞ ডা. মো: জাকির বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগটি পুরো মৌলভীবাজার জেলায় এই প্রথম। তিনি প্রবাসী রাজু’র ভূয়সী প্রশংসা করে বলেন, স্বাস্থ্যসেবা একটি সওয়াবের কাজ। এই মহতী উদ্যোগের ফলে মিঠুপুর ক্লিনিক থেকে অত্রাঞ্চলের অনেক মানুষ উপকৃত হবেন। এভাবে প্রতিটি অঞ্চল থেকে বিত্তবান প্রবাসীরা স্বাস্থ্যসেবায় এগিয়ে আসলে সাধারণ লোকজন বেশ উপকৃত হতেন। এসময় ডা. জাকির শিশু ও  গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতায় অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Manual4 Ad Code

মিঠুপুর কমিউনিটি ক্লিনিকের সিজি গ্রুপের সভাপতি, ইউপি সদস্য বিমল দাসের সভাপতিত্বে এবং ক্লিনিকের সিএইচসিপি মো: কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় আরও বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক আমেরিকা প্রবাসী আব্দুস সালাম, দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম ও প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী (কনা স্যার), জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজীব আলী, প্রবাসী রাজুর স্ত্রী রিমা আক্তার হাজেরা প্রমুখ।

Manual6 Ad Code

এক প্রতিক্রিয়ায় প্রবাসী রাজু মুঠোফোনে বলেন, সরকারের পাশাপাশি কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক এই স্বাস্থ্যসেবা প্রজেক্টটি হাতে নিয়েছেন। এলাকার অসহায় গরীব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে আগামী ৫ বছর এই সেবাগুলো দেওয়া হবে।  এছাড়াও অটিস্টিক বাচ্চাদের উন্নত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ারও উদ্যোগ নিচ্ছেন। এই প্রজেক্টটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews