ভূরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ভূরুঙ্গামারীতে বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

Manual5 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়েদের শারিরীক ও মানসিক বিকাশের উদ্দেশ্যে বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফ্রেরুয়ারী) দুপুরে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার আয়োজনে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহন করে তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ বনাম পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশ।

Manual6 Ad Code

উক্ত খেলায় পশ্চিম ছাট গোপালপুর কিশোরী ফুটবল একাদশকে ৩- ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তিলাই উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ।

Manual4 Ad Code

সেরা খেলোয়াড় হিসেবে পুরুষ্কার গ্রহণ করেন আইভি খাতুন, ম্যান অফ দ্যা ম্যাচ আইভি খাতুন, সেরা গোল কিপার কলি খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন যুব কল্যান সংস্থার সভাপতি আরিফুল ইসলাম আরিফ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী  শিক্ষক হাফিজুর রহমান, আঃ সামাদ, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম, তিলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজু আহমেদ ব্যাপারী, বাবু মিয়া, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, মোরশেদ আলম মিন্টু প্রমূখ।

Manual4 Ad Code

খেলা পরিচালনা করেন মিজানুর রহমান এবং ধারাবিবরণী সুজন মিয়া।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews