বরাদ্দের অপব্যবহারে পিছিয়ে রয়েছে কুলাউড়া: জেলা আমির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

বরাদ্দের অপব্যবহারে পিছিয়ে রয়েছে কুলাউড়া: জেলা আমির

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

আবদুল আহাদ ::

Manual3 Ad Code

অতীতে বিভিন্ন সরকারের আমলে দেশের অন্যান্য উপজেলার মতো কুলাউড়ায়ও বরাদ্দ এসেছিল। কিন্তু স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সেইসব বরাদ্দের অপব্যবহার করা হয়েছে। আর এ জন্যই কুলাউড়া উপজেলা এখনও পিছিয়ে রয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি বলেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী।

এসময় তিনি জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করে বলেন, শহিদরা একটা বৈষম্যহীন-মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল। তারা চলে গেছে, আমানত আমাদের ঘাড়ে। তাই বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ বিনির্মাণে উপজেলা পর্যায় থেকে কাজ শুরু করতে হবে এবং সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে হবে।

Manual5 Ad Code

বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়ে জেলা আমির বলেন, সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তেমনিভাবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আগামী সংসদ নির্বাচনে তাঁকে নির্বাচিত করেন, তাহলে উন্নয়েনে পিছিয়ে পড়া এই উপজেলাকে এগিয়ে নিতে গুরুত্বদিয়ে কাজ করা হবে।

Manual5 Ad Code

সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো: আলাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি দিদার হোসেন, সদস্য ইমরুল ইসলাম, উপজেলা কর্ম শুরা সদস্য তরিকুল ইসলাম ইসলাম খান, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!