কমলগঞ্জে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজলোর শ্রীগোবন্দিপুর চা বাগানে আনুষ্ঠানকিভাবে চা পাতা চয়ন শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় বাগানের ৩ নং সেকশনে ন্যাশনাল টি কোম্পানরি পরিচালক ও শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। এ মৌসুমের প্রথম ব্যক্তি মালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানে পাতা চয়নের উদ্বোধন করেন।

Manual7 Ad Code

সাধারণত ডিসম্বরে মৌসুমের শেষে চা-গাছ ছাঁটাই বা কলমের পর নিয়মানুযায়ী দুই-তিন মাস চা-বাগানে চা-পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা-কারখানাও অলস থাকতে হয়। সেচ সুবধিা ও বৃষ্টিপাতের কারণে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানকিভাবে চা-পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন।

শ্রীগোবিন্দিপুর চা বাগানে নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেেক গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে চায়ের কচি পাতা দুহাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা।

শ্রীগোবিন্দপুর চা বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি কোয়ালিিট চায়ের উপর। আমার স্টাফদের বলেছি কোয়ালিিট চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্লুনিং করেছি এবং চা গাছের সর্ব্বোচ্চ পরিচর্যা করিয়েছে। এজন্য এবার আমরা টার্গেট করেছি ৯ লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব। তিনি আরো বলেন, মালিক এবং শ্রমিকের মধ্যে সুসর্ম্পক থাকলে একটি শিল্প অনেক এগিয়ে যায়। এতে মালিকের পাশাপাশি শ্রমিকরাও উপকৃত হন।

Manual1 Ad Code

অপরদিকে ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানসহ অন্যান্য চা বাগানে নতুন পাতা চয়ন শুরু হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!