সিলেট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার  আশরাফুজ্জামান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেট জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার  আশরাফুজ্জামান

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual1 Ad Code

সিলেট  জেলা পুলিশের শ্রেষ্ট  অতিরিক্ত  পুলিশ সুপার আশরাফুজ্জামান নির্বাচিত হয়েছেন। আশরাফুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) এ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

Manual1 Ad Code

আইন শৃঙ্খলার রক্ষায় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।।

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সিলেটের ডি আই জি মোহাম্মদ  মুশফেকুর রহমান  কাজের স্বীকৃতি স্বরূপ  জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগর সার্কেলের তিন থানা (ওসমানীনগর ও বিশ্বনাথ বালাগঞ্জ) আইনশৃঙ্খলা রক্ষা অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য আশরাফুজ্জামানকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয় এবং সম্মাননাও দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews