কমলগঞ্জে ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাজন ভূঁইয়া রাজন প্রমুখ। পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!