কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১ জুন, ২০২৫

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার (৩১ মে) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ।

Manual6 Ad Code

বক্তারা কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, পত্রিকাটি ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন। পরে ১৫ বছর পদার্পণের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!