লাউয়াছড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লাউয়াছড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

  • রবিবার, ২৯ জুন, ২০২৫

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে রোববার (২৯ জুন) দুপুর ১২ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে একটি র‌্যালি বের হয়ে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়।

Manual5 Ad Code

র‌্যালি শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফজুুল কবির, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বৃহত্তর আধিবাসী ফোরামের কো- চেয়ারপার্সন জিডিসর প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পিপলস্ ফোরামের সাধারন সম্পাদক শামসুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা প্রমুখ।

Manual3 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ দুষণ রক্ষায় প্লাস্টিক বর্জনের পাশাপাশি প্লাস্টিক উৎপাদন হ্রাসের আহবান জানান। বক্তারা বলেন, পরিবেশ প্রাণ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আমাদেরকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে তাই এটি বর্জন করতে হবে।

এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিএমসি’র সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!