মাধবপুরে লরিচাপায় নিহত ১ : আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

মাধবপুরে লরিচাপায় নিহত ১ : আহত ২

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লরিচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত যুবকের নাম সবুজ ব্যানার্জী (৪০)। তিনি উপজেলার নয়াপাড়া চা বাগানের শ্রমিক স্বপন ব্যানার্জীর ছেলে। এছাড়া তিনি নিজেও চা শ্রমিক ছিলেন।

Manual2 Ad Code

আহতরা হলেন- মাধবপুর পৌর শহরের বনিকপাড়ার সুধীর বণিকের ছেলে প্রণব বনিক (৪০) ও বাড়াচান্দুরা গ্রামের অনিল দেবের ছেলে রতন দেব (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে ওই অটোরিকশাকে লরিচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। আহতদের বি-বাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

গুরুতর আহত সবুজকে মাধবপুর থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews