কুলাউড়ায় মনু নদীর বালু মহালে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুলাউড়ায় মনু নদীর বালু মহালে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা!

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর ১৬১ দশমিক ১৩ একর আয়তনের বালু মহালে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন সিনিয়র সহকারি জজ (কুলাউড়া) ইসরাত জাহান।

Manual7 Ad Code

এদিকে বালু মহাল থেকে অবাদে বালু লুটপাট চলায় ০১ জুলাই বুধবার থেকে সকল ধরণের বালু পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন কুলাউড়া সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল আলম। তিনি জানান, বালু নিয়ে দু’টি পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে।

Manual5 Ad Code

জানা যায়, ১৪৩০ বাংলা সনের জন্য সাড়ে ৫ কোটি টাকায় মনু নদীর ১৬১ দশমিক ১৩ একর আয়তনের বালু মহালের ইজারা নেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সাটিয়াজুড়ী ইউনিয়নের সেলিম আহমদের স্ত্রী নাজমুন নাহার লিপি। তিনি বৈধভাবে প্রাপ্ত হয়ে বালু মহাল রক্ষণাবেক্ষণসহ বালু উত্তোলন, পরিবহন, বিপনন সরবরাহের কার্যাদি গত ০৮ মে থেকে কুলাউড়া উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল হাছিবকে আমমোক্তার (রেজি নং ১৯৮৭) নিয়োগ করেন।

এদিকে নাজমুন নাহার লিপি সন্ত্রাসী লোকের প্ররোচনায় সরেজমিনে ভয়ভীতি প্রদর্শণ করলে ইজারাদার মো: আব্দুল হাছিব কুলাউড়া সিনিয়ির সহকারি জজ আদালতে স্বত্ব মামলা (১৭৯/২০২৫) দায়ের করেন। মামলায় ১নং বিবাদি নাজমুন নাহার লিপি ও তার স্বামী ২ নং বিবাদি সেলিম আহমদের বিরুদ্ধে সিনিয়র সহকারি জজ (কুলাউড়া) অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। তাছাড়া ৩নং বিবাদি জামিল ইকবাল ৪নং বিবাদি আব্দুল মুকিত ও ৫নং বিবাদি দিপক দে বালু মহাল সংক্রান্ত কার্য্যাদি বাঁধা প্রদানের পাঁয়তারায় থাকায় তাদেরকেও পক্ষভুক্ত করে নিষেধাজ্ঞা আদেশ দ্বারা বাদীপক্ষের দখলে বিঘœ সৃষ্টি না করার মর্মেও নিষেধাজ্ঞা প্রদান করেন।

Manual1 Ad Code

এদিকে গত আড়াই মাস থেকে বালু মহালে ইজারাদারের অনুপস্থিতে ১৪২৮ বাংলা সনে উত্তোলিত কোটি কোটি টাকার স্তুপকৃত বালু হরিলুট চলছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং পুরাতন ইজারাদারের লোকজন এই লুটপাটে জড়িত বলে স্থানীয় লোকজন জানান।

কুলাউড়া সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল আলম জানান, প্রতিদিন বালু চুরি ও লুটপাটের খবর পেয়ে ০১ জুলাই তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শণ করেন। সরেজমিনে বালু পাচারের বিষয়টির প্রমান পান। বালু নিতে আসা অনেকগুলো ট্রাক ড্রাইভারকে বালু পরিবহন না করার জন্য সতর্ক করে দেন। সেই সাথে সব ধরণের বালু পরিবহন নিষিদ্ধ করেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, জেলা প্রশাসক স্যারকে মনু নদীর তীরের অতীতে বিভিন্ন সময় উত্তোলিত ও স্তুপিকৃত বালু নিলাম করার জন্য চিঠি দিয়েছেন। পাচারের উদ্দেশ্যে রাখা বালুগুলো নিলাম হলে সরকার মোটা অঙ্কের রাজস্ব পাবে। সেই সাথে বিরোধও মিঠে যাবে অনেকাংশে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!