ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ১৬ লাখ টাকার বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ!

ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ১৬ লাখ টাকার বৃত্তি প্রদান

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫

Manual1 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ১৬০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১৬ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
গত শনিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজ হলরুমে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার আয়োজনে ৩য় শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে ১৬০ জন শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ১৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক নাবিল আহমদের যৌথ পরিচালনায় বক্তারা বলেন, এলাকার উন্নয়নের পাশাপাশি আমরা সবাই মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু মেধা বৃত্তিই নয় এই ইউনিয়নের অসহায় মানুষের শিক্ষা,স্বাস্থ্য ও এলাকার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠালগ্ন থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে । আমরা আশাকরি তাদের এসব মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী আহমদ খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হক,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সহ-সভাপতি ডা. এমদাদুল হক, সাবেক সভাপতি আতাউর রহমান, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের,বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আরজু মিয়া, পশ্চিম তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সহ-সভাপতি রীতা রানী চক্রবর্তী, অর্থ সম্পাদক রঞ্জু কুমার চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক কাজী খলিলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ নুরুদ্দিন,সদস্য লেবু মিয়া ও আব্দুল গফ্ফার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সহ অর্থ সম্পাদক মাহবুব রহমান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!