কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ড. শশী ভূষণ মালী স্মৃতিস্তম্ভ উদ্বোধন

  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সরিষকান্দি গ্রামে ব্রিটিশ ভারতে সিলেট জেলার প্রথম ডিএসসি ড. শশী ভূষণ মালী এর স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় এই স্মৃতিস্তম্ভেও নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

Manual4 Ad Code

এর আগে সিদ্ধেশ্বরপুর গ্রামে ড. শশী ভূষণ মালী এর পৈত্রিক নিবাসে কমলগঞ্জ উপজেলা মালাকার সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শুভ্রাংশু নারায়ণ মল্লিকের সভাপতিত্বে ও শিক্ষক দেবাশীষ মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ মালাকার, বীর মুক্তিযোদ্ধা সুদাস রাম মালাকার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালাকার সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ রাম মালাকার, অজিত মালাকার, সুরন্ত মালাকার, চরিত্র মোহন মালাকার প্রমুখ।

Manual8 Ad Code

সভায় বক্তারা ড. শশী ভূষণ মালীর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করে বলেন, কোন মহৎ অর্জন একার থাকে না। তাঁর অর্জন দেশ-সমাজের। তিনি যত বেশি মূল্যায়িত হবেন, সমাজ তত বেশি উপকৃত হবে। তিনি সিলেট এমসি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের আসাম গৌহাটি কটন কলেজে অধ্যাপনা করেন। তিনি ”ড. মালী অব আসাম” উপাধিতে ভূষিত হন। বক্তারা ড. শশী ভূষণ মালীর স্মৃতি রক্ষার্থে একটি শিক্ষাবৃত্তি চালু, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের দাবী জানান।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!