কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে চা বাগানের লেক থেকে যুবকের লাশ উদ্ধার

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে লেক থেকে এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই ) সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪ নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি (২৪) আগের দিন নাস্তা করে বাড়ি হতে বাহির হয়। পরে সারাদিন মা ছেলেকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে চা শ্রমিকরা লেকের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

Manual2 Ad Code

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে কমলঞ্জ থানায় একটি একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!