কমলগঞ্জে মাটি গর্ত করার সময় পুরনো গ্রেনেড উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে মাটি গর্ত করার সময় পুরনো গ্রেনেড উদ্ধার

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির পাশে সবজি চাষাবাদের জন্য জমি খুঁড়তে গেলে একটি পুরনো গ্রেনেড পাওয়া যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে এই এলাকা সংরক্ষণ করে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বিশেষ টিমকে আনা হচ্ছে। সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় সবজি চাষের জন্যে মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডটি পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের মাখতাবুর রহমানের জায়গায় পরিবারের এক নারী সদস্য সবজি বীজ রোপণ করার জন্য মাটিতে গর্ত খুঁড়েন। এসময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে জায়গাটি সংরক্ষণ করে রাখে। একই সাথে গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনডটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। অনেক আগের এই গ্রেনেড। পাশেই রয়েছে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটি ব্যবহার করে হামলা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!