কমলগঞ্জে শিশু ও নারী নির্যাতন : আদালতে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

কমলগঞ্জে শিশু ও নারী নির্যাতন : আদালতে মামলা

  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

মারপিটের জন্য দায়েরকৃত মামলা প্রত্যাহার করে না নেওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এক শিশু ও নারীকে মারপিট করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন বুধবার বিকালে আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের রাস্তায়। এঘটনায় ৫ জনকে আসামী করে মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, যোগীবিল গ্রামের সঞ্জিত কর, অনন্ত কর গংদের সাথে একই গ্রামের দিপালী শব্দকর ও তার স্বামী ইরেশ শব্দকরের বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে সঞ্জিত কর, অনন্ত কর প্রথম দফা স্কুল পড়–য়া শিশু জয়শ্রী রানী কর (৯) ও তার মা দিপালী শব্দকর (৫০) কে মারধোর করে আহত করে। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে সি,আর মামলা দায়ের করা হয়। মামলা প্রত্যাহার করে না নেয়ায় গত ২৫ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সঞ্জিত কর এর বাড়ির সামনের রাস্তায় জয়শ্রী রানী করকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে সঞ্জিত কর। এসময়ে শিশু জয়শ্রীকে রক্ষায় দিপালী শব্দকর এগিয়ে আসলে সঞ্জিত কর, সুজিত কর, অনন্ত কর, হরিমোহন মালাকার, বৃন্দাবন মালাকার যৌথভাবে হামলা করে দিপালী করকে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এঘটনায় দিপালী শব্দকর বাদি হয়ে সঞ্জিত কর (৩০), সুজিত কর ২৫), অনন্ত কর (৪০), হরিমোহন মালাকার(৫০) ও বৃন্দাবন মালাকার (৫৫) কে আসামী করে গত ২৭ জুন মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করেন। অভিযুক্তরা গত ১০ জুলাই মৌলভীবাজার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দিতে গেলে বিচারক ১ নম্বর আসামী সঞ্জিত করকে জেলহাজতে প্রেরণ করেন এবং সুজিত কর, অনন্ত কর, হরিমোহন মালাকার ও বৃন্দাবন মালাকারকে জামিন প্রদান করেন।

Manual2 Ad Code

এামলার বাদী দিপালী শব্দকর জানান, আসামীরা আদালত থেকে জামিনে বের হয়ে এসে আমাদেরকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।

Manual7 Ad Code

অভিযোগ বিষয়ে অনন্ত কর, হরিমোহন মালাকার ও বৃন্দাবন মালাকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলার প্রধান আসামী জেলহাজতে আছে, বাকীরা জামিনে আছে। জামিনে মুক্ত হয়ে আসামীরা বাদীপক্ষের লোকদের হুমকির বিষয়ে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews