সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ব্যবসায়ীর মৃত্যু

  • রবিবার, ২০ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। সে কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।

Manual2 Ad Code

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিক আপে করে মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ জেলা ম্যাজিস্ট্র্যাট এর অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

রোববার বিকাল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ২ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী আশিকুর রহমান আশিক এর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!