নিটারে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচে এফসি টেরাবাইটের জয়, রানার্সআপ বাগ ক্রুলার্স – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিটারে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচে এফসি টেরাবাইটের জয়, রানার্সআপ বাগ ক্রুলার্স

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫

Manual5 Ad Code

নিটার প্রতিবেদনঃ

Manual6 Ad Code

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর সেন্ট্রাল ফিল্ডে আজ ২০ জুলাই (২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত “বাইনারি ফুটবল লিগ” এর জমকালো ফাইনাল ম্যাচ। এটি ছিল এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

Manual1 Ad Code

উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—“এফসি টেরাবাইট” ও “বাগ ক্রুলার্স”। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দশম ব্যাচের কাউসার আহমেদের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়ে এবারের শিরোপা নিজেদের করে নেয় “এফসি টেরাবাইট”, আর রানারআপ হয় “বাগ ক্রুলার্স”।

উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন নিটারের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মুয়াজ রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনিসুর রহমান ও মুহাম্মদ সাইদুজ্জামান, লেকচারার উৎপল কান্তি দাস এবং তানভীর আহমেদসহ আরও কয়েকজন সম্মানিত শিক্ষক।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে মাঠের গ্যালারিতে উপস্থিত ছিলেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে বন্ধন, আনন্দ ও খেলাধুলার চর্চা বাড়াতেই এই আয়োজন। সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে তারা আনন্দিত।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews